• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের শোক প্রকাশ 

     swadhinshomoy 
    31st Dec 2025 11:31 am  |  অনলাইন সংস্করণ Print

    জয়পুরহাট প্রতিনিধি:
    মো: মাসুম রেজা:

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পাঁচবিবি মডেল প্রেস ক্লাব।
    শোকবার্তায় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ও অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি ১৫ আগস্ট ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন এবং ৩০ ডিসেম্বর ২০২৫ সালে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯১–১৯৯৬ সাল এবং ২০০১–২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
    শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও দলনেত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে যে দলটি প্রতিষ্ঠা করেন, সেই দলের নেতৃত্ব দিয়ে তিনি দীর্ঘদিন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
    পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031