• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রাণিসম্পদ উন্নয়নেই এগোবে দেশ—বদলগাছীতে বর্ণিল সমাপনী ও পুরস্কার বিতরণী 

     swadhinshomoy 
    31st Dec 2025 11:35 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ফরহাদ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ

    জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার উৎসবমুখর পরিবেশে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী আয়োজিত নানা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে ৬ ক্যাটাগরিতে মোট ২৫ জনকে পুরস্কৃত করা হয়।
    প্রতিযোগিতার ক্যাটাগরিগুলো ছিল—উন্নত জাতের গরু ও ঘোড়া, উন্নত জাতের ছাগল ও গাড়ল, গৃহপালিত হাঁস-মুরগি, উন্নত জাতের কবুতর ও সৌখিন পাখি, পোষা প্রাণী এবং প্রাণিজ পুষ্টি ও প্রাণী খাদ্য উৎপাদন খাত। সেরা হিসেবে নির্বাচিতদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইসরাত জাহান ছনি। তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে গবাদি পশুপালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবাদিপশুর রোগবালাই বা যেকোনো সমস্যা দেখা দিলে দেরি না করে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা, টিকাদান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও উৎপাদন বৃদ্ধিতে খামারিদের আরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
    এ বছরের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য ছিল—
    “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি।”
    প্রতিপাদ্যের আলোকে টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তোলা, রোগ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং খামার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয় অনুষ্ঠানে।
    সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031