• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চবিতে ভর্তিচ্ছু অসুস্থ দুই শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা মেডিক্যাল সেন্টারে 

     Ahmed 
    03rd Jan 2026 6:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে অসুস্থ দুই শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা মেডিক্যাল সেন্টারেই গ্রহণ করা হয়েছে।

    জানা যায়, আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারা হলেন, চট্টগ্রাম মহিলা কলেজের ছাত্রী  কুহিনূর আক্তার এবং রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের ছাত্রী সাদিয়া আক্তার। এ অবস্থায় মানবিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের চবি মেডিক্যাল সেন্টারে বসে পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করে।

    প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের পরীক্ষা আধা ঘণ্টা বিলম্বে শুরু হয়। সকাল ১১টা ৪৫ মিনিটে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় দুপুর ১২টা ৪৫ মিনিটে।

    চাকসুর সহকারী ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর দুই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একজন দীর্ঘ ভ্রমণের ধকল সহ্য করতে না পেরে অসুস্থ হন এবং অপরজন কেন্দ্রে বমি করতে থাকেন। তাৎক্ষণিকভাবে তাদের চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে আসি।

    চবি মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. সাঈদা আকতার শাহনাজ বলেন, খাবার না খাওয়া এবং পর্যাপ্ত ঘুমের অভাবে শিক্ষার্থীরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তারা একাধিকবার বমি করেছেন। চিকিৎসা হিসেবে বমি প্রতিরোধক ওষুধ, অক্সিজেন ও স্যালাইন দেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থাতেই তারা পরীক্ষায় অংশ নিয়েছেন।

    অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. মঈনুদ্দিন। তিনি জানান, কুহিনূর আক্তারের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র ছিল জীববিজ্ঞান অনুষদ ভবনে এবং সাদিয়া আক্তারের কেন্দ্র ছিল নতুন কলা অনুষদে (শহিদ হৃদয় তরুয়া ভবন)। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন মেডিক্যাল সেন্টারে গিয়ে তাদের খোঁজখবর নেন।

    চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘ভর্তি পরীক্ষা দিতে এসে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসার পাশাপাশি মেডিকেল সেন্টারেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।’

    উল্লেখ্য, আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত চবির ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা এবং জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ৮৪৯টি সাধারণ আসনের বিপরীতে আবেদন করেছেন ৫১ হাজার ৫০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ’ডি’ ইউনিটের প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৬১ জন পরীক্ষার্থী।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031