• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ২ 

     swadhinshomoy 
    03rd Jan 2026 5:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    ( দিনাজপুর) ঘোড়াঘাট প্রতিনিধী :
    সাকিব হাসান নাইম

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    এর আগে গত ৩০ ডিসেম্বর বুলাকীপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দায়ের করেন।

    শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুলানন্দনপুর এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালুর একটি পয়েন্টে অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কুলানন্দনপুর এলাকার মমতাজ আলীর ছেলে শামীম মিয়া (৩৫) এবং একই এলাকার কালান হোসেনের ছেলে শরীয়ত হোসেন (৩০)।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এবং শালিকাদহ পূর্ব ও পশ্চিমপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ছোট ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এজাহার দায়ের করে।

    পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালুভর্তি একটি ট্রাক্টরসহ এজাহারনামীয় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এজাহারনামীয় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের স্থান থেকে বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। শনিবার গ্রেপ্তারকৃত আসামিদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031