• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত 

     swadhinshomoy 
    03rd Jan 2026 5:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মাসুদ রানা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ

    র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
    শনিবার (৩ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
    আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ সভাপতিত্ব ও প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা সমাজসেবা অফিসার শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম ডা. আলমাছ আলী, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, থানার ওসি (তদন্ত) মো. আকবর আলী, গুরুদাসপুর ইনডিপেনডেন্ট প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. দুদু সরদার বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম. এম. আলী আক্কাস।
    বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজসেবা কার্যক্রম আরও জোরদার করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
    এ সময় উপজেলা লালন একাডেমির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031