• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাখালগাছিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: কোরআন–সুন্নাহভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান 

     swadhinshomoy 
    05th Jan 2026 1:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট জেলা প্রতিনিধি। মোঃ রাকিবুল ইসলাম

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন রাখালগাছি ইউনিয়নের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    রাখালগাছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার অডিটোরিয়াম কক্ষে ইশার নামাজের পর রাত (৮:০০) টার সময় অনুষ্ঠিত হয়

    এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মাওলানা ফেরদৌস আলী, বাগেরহাট সদর উপজেলা আমির ও ৬নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী।

    সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ বিল্লাহ, রাখালগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি।

    এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট

    সদর উপজেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ লিয়াকত আলী,

    যাত্রাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির শওকত আলীসহ রাখালগাছি ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও অসংখ্য কর্মী।

    প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার মাওলানা ফেরদৌস আলী বলেন,
    “এই দেশকে কোরআন ও সুন্নাহভিত্তিক আদর্শের দেশ হিসেবে গড়ে তুলতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

    তিনি (সাহাবায়ে কেরামের ত্যাগের উদাহরণ তুলে ধরে বলেন,)

    “আগামী দিনে এই দেশকে ইসলামের ন্যায়ভিত্তিক আদর্শের পথে নিতে হলে আমাদের জীবন দিতে হলেও প্রস্তুত থাকতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ত্যাগই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি।”
    কর্মী সম্মেলনে উপস্থিত বক্তারা ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মী সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031