• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ায় ২৭টি মনোনয়ন বৈধ, ৬টি স্থগিত 

     swadhinshomoy 
    05th Jan 2026 4:18 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ শাহিন শেখ কুষ্টিয়া প্রতিনিধি:

    কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিল হওয়া ৩৩টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে বিভিন্ন ত্রুটি ও বিধিগত শর্ত পূরণ না করায় ৬টি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

    রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

    যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে চারটি সংসদীয় আসনের প্রার্থীদের পাশাপাশি তাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয় এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

    জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কুষ্টিয়ার চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীদের দেওয়া তথ্য, হলফনামা, প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত বিষয়াদি যাচাই করে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে তথ্যগত ঘাটতি, অসম্পূর্ণ কাগজপত্র ও নির্বাচনী বিধিমালা অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ৬টি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

    তিনি আরও জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত হয়েছে, তারা নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
    নির্বাচনী তফসিল অনুযায়ী পরবর্তী ধাপে প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দসহ অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031