• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধর্ষণের অভিযুক্ত সমীরনকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ 

     swadhinshomoy 
    05th Jan 2026 2:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

    মৌলভীবাজারের কুলাউড়ায় সমীরন মালাকার (২৫) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার (৩রা জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সমীরন ভুইগাঁও গ্রামের ছয়নেল মালাকারের ছেলে।

    রবিবার(৪ঠা জানুয়ারি) দুপুরে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে, এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, সমীরন পেশায় একজন সিএনজি চালক। সিএনজিতে যাতায়াতের সুবাদে ভিকটিমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে সে ভিকটিমকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। ধর্মীয় ভিন্নতার কারণে ভিকটিমের প্রস্তাবে রাজি না হলে অভিযুক্ত বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখায় এবং ভয়ভীতি প্রদর্শন করে।

    একপর্যায়ে গত বছরের ১২ই নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত ভিকটিমের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভিকটিম তার মাকে বিষয়টি জানান এবং নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

    তথ্য সূত্র জানান, মামলার পর থেকেই সমীরনকে গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031