শহিদুল্লাহ কায়সার,টাংগাইল
টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহন বাসের সাথে সরাসরি সংঘর্ষে ১জন নিহত ও ১জন আহত হয়েছে।
(৪ জানুয়ারি) রবিবার দুপুর ২টায় ধনবাড়ীর পৌর শহরের টাঙ্গাইল জামালপুর মহাসড়কের কুচাভাঙ্গা ব্রিজে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের সাথে সরাসরি সংঘর্ষে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়েছেন।
পরবর্তীতে স্থানীয় লোকজন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা একজনের মরদেহ ও অপর আরেকজনকে জীবিত উদ্ধার করে ধনবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে জানা যায় ,উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক জাকিরুল ইসলাম (২৭) জামালপুর জেলার,সরিষাবাড়ী থানার ফুলবাড়িয়া গ্রামের শুক্কুর আলীর ছেলে ও নিহত নাসিমা আক্তার (২০) বান্দরবান জেলার আলী কদম থানার ২ নং আলিমুদ্দিন পাড়া ওয়ার্ডের মৃত ইউসুফ আলীর মেয়ে।
স্থানীয় এলাকাবাসী জানায়, ব্রীজটির দূইপাশে নিরাপত্তা বেষ্টনী থাকলেও মাঝে মাঝেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

