• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্য বদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান সেলিমুজ্জামানের 

     swadhinshomoy 
    06th Jan 2026 12:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ সাইফুল হাসান

    গোপালগঞ্জ ১ আসনে (কাশিয়ানী-মুকসুদপুর) জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন- দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়,কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার স্বার্থে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্য বদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।
    তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন,
    গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
    সোমবার (৫ জানুয়ারি) বিকালে কাশিয়ানী উপজেলা বিএনপির উদ্যোগে, উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ ও দোয়া মাহফিলে দরুদ শরীফ ও ফাতেহা শরিফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

    একই সঙ্গে তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।পাশাপাশি মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মিরধৃা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031