ফখরুদ্দিন হৃদয়, শৈলকুপা :
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহের শৈলকুপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজারের বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মির্জাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নী জেনারেল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ূন বাবর ফিরোজ, উপজেলা বিএনপির সহসভাপতি এটিএম শহিদুল ইসলাম বাবু, ২ নং মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, দৈনিক সমাবেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রবিউল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

