এসএম অপু,মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের হরিরামপুরে ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে কোকিল প্রামাণিক নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার ঝিটকা–গোপীনাথপুর–মোয়াজ্জেম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য, অভিযানকালে একটি কারখানায় ভেজাল খেজুরের গুড় প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ বিষয়ে মানিকগঞ্জ জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অভিযুক্তরা ৫ কেজি চিনির সঙ্গে অতিরিক্ত ৫ কেজি ঝোলা গুড় ও পানি মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্ত কোকিল প্রামাণিককে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভেজাল গুড় তৈরির কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

