• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডাক্তর মাওলানা ফেরদৌস আলীর নেতৃত্বে যাত্রাপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাড়িবহর কর্মসূচি 

     swadhinshomoy 
    07th Jan 2026 3:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট জেলা প্রতিনিধি : মোঃ রাকিবুল ইসলাম

    বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন যাত্রাপুর ইউনিয়নের উদ্যোগে কেন্দ্র পরিদর্শন ও সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে এক গাড়িবহর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    গত ৬ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার সম্মানিত আমির ডাক্তাে মাওলানা ফেরদৌস আলীর নেতৃত্বে এই গাড়িবহর কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে প্রায় ৮০ থেকে ১০০টি মোটরসাইকেল অংশগ্রহণ করে।

    কর্মসূচির প্রথম পর্যায়ে যাত্রাপুর ইউনিয়ন জামায়াতের কার্যালয়, যাত্রাপুর বাজার থেকে গাড়িবহরটি যাত্রা শুরু করে। এরপর যাত্রাপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে মূল সড়কে উঠে রহিমাবাদ, মরগার হাট, বাদোখালি হয়ে পুনরায় যাত্রাপুর বাজারে ফিরে আসে। সেখান থেকে ওযমানতলা, পাঁচওলি, উৎকুল বাজার, শ্রীঘাট, সি অ্যান্ড বি এলাকা পরিদর্শন শেষে আবার উৎকুল বাজার–পাঁচওলি–শিঙ্গাতির মোড়–তামালতলা হয়ে যাত্রাপুর বাজারস্থ জামায়াত কার্যালয়ে এসে কর্মসূচির সমাপ্তি ঘটে।
    পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয়।
    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার সম্মানিত আমির ডাক্তার মাওলানা ফেরদৌস আলী, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও উপস্থিত ছিলেন

    আরো উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন জামায়াতের আমীর শেখ মুরাদ আলীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    নেতৃবৃন্দ বলেন, জনগণের দ্বারে দ্বারে জামায়াতের দাওয়াত পৌঁছে দেওয়া এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031