• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কেরানীগঞ্জে ৩০০ কেজি জাটকা জব্দ, বিতরণ করা হলো এতিমখানায় 

     swadhinshomoy 
    07th Jan 2026 4:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    শহীদুল ইসলাম শবীফ, স্টাফ রিপোর্টার

    ভাই আমি ফর্ম পূরণ করেছ কিন্তু পেইজে নিউজ পোস্ট অপশন নেই
    ঢাকার কেরানীগঞ্জে মৎস্য আইন অমান্য করে জাটকা বিক্রির অপরাধে বিভিন্ন বাজারে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ ছয়টি পাইকারি ও খুচরা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩০০ কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়েছে।
    বাজারগুলোতে মৎস্য কর্মকর্তার হানা কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি এর নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল চুনকুটিয়া, হাসনাবাদ, জিনজিরা, আগানগর, আব্দুল্লাপুর ও হিজলতলা বাজারে তদারকি চালায়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেক বিক্রেতা মাছ রেখে পালিয়ে যান। পরে পরিত্যক্ত ও বিভিন্ন দোকান থেকে ১০ ইঞ্চির চেয়ে ছোট আকারের ইলিশ (জাটকা) জব্দ করা হয়।
    মানবসেবায় জব্দকৃত মাছ অভিযান শেষে জব্দকৃত ৩০০ কেজি জাটকা স্থানীয় আপনঘর বৃদ্ধাশ্রম, ৯ টি এতিমখানা এবং বেশ কিছু দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
    অভিযান শেষে মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি বলেন, “সরকার নির্ধারিত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির নিচে জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাতীয় সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান নিয়মিত চলবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
    উল্লেখ্য, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই ৮ মাস জাটকা নিধন নিষিদ্ধ থাকে। আজকের এই অভিযা

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031