আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ প্রতিনিধি।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে,প্রত্যক্ষদর্শীরা জানান।
দ্রুতগতির একটি মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়।এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে সড়কে গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছেআহতদের উদ্ধার করে।
পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার কারণে কিছু সময়এক্সপ্রেসওয়ের ওই অংশে
যান চলাচলে ধীরগতি দেখা দেয়।পরে পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষপরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

