আঃমাবুদ
স্টাফ রিপোর্টার
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুরের যৌথ আভিযানিক দল ইং ০৫/০১/২৬ তারিখ দুপুর ১২.১৫ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বারইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার মামলা নং-২৩, তারিখ ২৭/০৪/২০১৯ ইং মূলে ১০ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বাদল (৩২), পিতা- মোঃ জহরুল ইসলাম, সাং- বড়াইবাড়ী, ওয়ার্ড নং-৯, ইউনিয়ন- হলোখোলা, থানা- কুড়িগ্রাম সদর, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক আরো একটি অভিযানে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৫/০১/২০২৬ তারিখ রাত ০৮.১০ ঘটিকায় রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন সিও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিআর নং- ৪৩০/২২, ১৬৩/২৪, ২০/২৪, ১৯৮/২৩, ১০৯৮/২৪ (সাজা) মূলে একাধিক ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ আতিকুল আরিফ সোহেল (৪৫), পিতা-মোঃ আব্দুল জলিল, সাং-অডিটরিয়াম মোড়, সিংগীমারী, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

