swadhinshomoy
07th Jan 2026 4:47 pm | অনলাইন সংস্করণ Print
যশোর জেলা প্রতিনিধি :
যশোরের খাজুরা থেকে মাগুরা যাওয়ার পথে চিরতরে থেমে গেল ইজিবাইক চালক মানিকের (৪০) জীবনঘড়ি। বুধবার দুপুরে চলন্ত বাসে স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
নিহত মানিক খাজুরা বাজারের ঋষি পাড়ার নিরঞ্জন ঋষির বড় ছেলে। স্থানীয়রা জানান, বাসটি পুলেরহাট বাজার এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তার এমন আকস্মিক বিদায়ে পরিবারে চলছে শোকের মাতম। মৃত ব্যক্তি পেশায় একজন ইজিবাইক চালক এবং খাজুরা এলাকার বাসিন্দা।
দুপুরে খাজুরা থেকে বাসে করে মাগুরা যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বাসের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

