swadhinshomoy
07th Jan 2026 4:59 pm | অনলাইন সংস্করণ Print
ফখরুদ্দিন হৃদয়, শৈলকুপা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮১. ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীসহ ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন মো. আসাদুজ্জামান (বিএনপি), মো. মতিয়ার রহমান আমার বাংলাদেশ (এবি) পার্টি, মনিকা আলম (জাতীয় পার্টি), আবু ছালেহ মো. মতিউর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আসাদুজ্জামান (বাংলাদেশ খেলাফত মজলিশ),মো. আলম বিশ্বাস (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। ৩০ ডিসেম্বর পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার ( সহকারী রিটার্নিং অফিসার) এর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীগণ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ৬ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন এবং ইসলামী আন্দোলন মনোনীত আলম বিশ্বাস এর মনোনয়নপত্র বাতিল করেছেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

