• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রশাসনের আশ্বাসে সুন্দরবনের পর্যটনবাহী নৌযান ধর্মঘট প্রত্যাহার 

     swadhinshomoy 
    07th Jan 2026 4:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎ম.ম.রবি ডাকুয়া,মোংলাঃ

    ‎প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

    ‎মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের পুলিশ সুপার রিফাতুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমানের আশ্বাসের প্রেক্ষিতে নৌযান মালিকের তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।

    ‎এর আগে মঙ্গলবার দুপুরে ডিজি শিপিংয়ের (নৌপরিবহন অধিদপ্তর) হয়রানীর প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদাণ করেন নৌযান মালিকেরা। সেই স্মারকলিপির প্রেক্ষিতে ডিজি শিপিংয়ে কর্মকর্তারা নৌযান মালিকদের পূর্ব থেকে নোটিশ ছাড়া কোন অভিযান পরিচালনা ও হয়রানী করবেনা বলে আশ্বস্ত করেন স্থানীয় প্রশাসন। যার ফলে নৌযান মালিকেরা তাদের চলমান ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

    ‎মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, কোন ধরণের পূর্ব নোটিশ ছাড়া গত রবিবার ডিজি শিপিংয়ের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি জালিবোটের উপরের অংশের (ছাদ) অবকাঠামো ভেঙ্গে ও কেটে আসবাবপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি জরিমানা করেন। এর প্রতিবাদে নৌযান মালিকেরা সোমবার ভোর থেকে ধর্মঘটের ডাক দেয়। এবং এর প্রতিকার চেয়ে বোট মালিকপক্ষ মঙ্গলবার স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়। এর প্রেক্ষিতে পূর্ব নোটিশ ছাড়া অভিযান ও কোন ধরণের হয়রানী করবেনা ডিজি শিপিং স্থানীয় প্রশাসনের এমন আশ্বাসে মঙ্গলবার রাত ৯টা নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031