• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অবসরজনিত বিদায় সংবর্ধনা পেলেন নীলফামারীর ৩ পুলিশ পরিদর্শক 

     swadhinshomoy 
    07th Jan 2026 3:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি :মোঃ মোকলেছুর রহমান বাবু
    পুলিশ সুপার নীলফামারী মহোদয় কর্তৃক আর.আই পুলিশ লাইন্স নীলফামারীসহ তিনজন পুলিশ পরিদর্শককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
    মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) পুলিশ লাইন্স নীলফামারী মেসে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার নীলফামারী জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
    এ সময় অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়—
    জনাব মোঃ দেলসাদ আলী, পুলিশ পরিদর্শক (সশস্ত্র)
    জনাব মোঃ ইসমাইল হোসেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)
    জনাব মোঃ নুরুল ইসলাম গন, পুলিশ পরিদর্শক
    সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিদায়ী কর্মকর্তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করা হয়। তারা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    পরবর্তীতে পুলিশ সুপার নীলফামারী মহোদয় বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর জীবন শান্তিময় ও সুখকর হোক—এ মর্মে শুভকামনা জানান। বক্তব্য শেষে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
    অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী জনাব মোহসিন,
    অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নীলফামারী জনাব এ.বি.এম. ফয়জুল ইসলাম,
    অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) নীলফামারী জনাব মাহমুদ নাসের জবি,
    পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নীলফামারী জনাব মোঃ ফারুক আহমেদ,
    অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) নীলফামারী জনাব এ.কে.এম. ওয়াহিদুলী,
    সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নীলফামারী জনাব নিয়াজ মেহেদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031