• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ইয়াবাসহ ২ চোরাকারবারি আটক 

     swadhinshomoy 
    08th Jan 2026 6:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ ২ চোরাকারবারি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    আজ বৃহস্পতিবার ৮ জানুয়ারি লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে জানানো হয়, কাশিপুর বিওপি’র সদস্যরা মঙ্গলবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তঘেষা আজোয়াটারী এলাকায় বিশেষ অভিযান চালান।

    এ সময় বিজিবি সদস্যরা সন্দেহজনক ২ চোরাকারবারি ভারতীয় সীমান্ত থেকে আসতে দেখেন ও তাদের গতিবিধি লক্ষ্য করে চোরাকারবারিদের চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পরে ২ চোরাকারবারির শরীর তল্লাশি করে ৮৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে আটক চোরাকারবারিকে ক্যাম্পে নিয়ে আসে।

    আটক ২ চোরাকারবারি হলো উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের উৎপল সেন (২৫) ও সাগর বর্মন (১৮)। পরে ২ চোরাকারবারি যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি।

    এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031