• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    08th Jan 2026 6:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে
    হাজার হাজার দর্শনার্থী উপস্থিত ছিলো।

    গতকাল ৭ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজি পাড়ায় এ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০ জন ঘোড়াসাওয়ার অংশ নেন। চুড়ান্ত বিজয়ীদের মাঝে আয়োজক কমিটি প্রথম পুরষ্কার রঙ্গিন টেলিভিশন, দ্বিতীয় পুরুষ্কার ছাগল, তৃতীয় পুরুষ্কার মোবাইল সেট প্রদান করেন।

    পুরো খেলাটি দর্শকদের মাঝে তুলে ধরতে সঞ্চালনায় ছিলেন হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আবুল হোসেন।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিল্পপতি কাশেম গ্রুপের চেয়ারম্যান ও কুড়িগ্রাম- ৩ আসনের বিএনপি মনোনয়ন প্রার্থী তাসভীরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, আহম্মেদুল কবিরসহ স্থানীয় গন্যমান্যো প্রমূখ।

    খেলার আয়োজক কমিটির সদস্য আব্দুল জলিল বলেন, আমরা প্রায় বছরে এই খেলা আয়োজন করি প্রচুর লোকের সমাগম হয়, শৃংখলা ও ধর্যের সাথে খেলা উপভোগ করে দর্শনার্থীরা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার দেয়া হয়। আশা করছি আগামিতে ব্যপক পরিসরে ঘোড়া খেলার আয়োজন করা হবে।

    প্রধান অতিথির বক্তব্যে তাসভীরুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এই খেলা প্রায় বিলুপ্তির পথে তাই গ্রাম-বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে আয়োজক কমিটির এমন আয়োজনকে সাধুবাদ জানাই, আমাদের উচিৎ শুধু ঘোড়াখেলা নয় নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকে উচিৎ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031