• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিএনপি’র মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনকে পরামর্শ দিলেন কেন্দ্রীয় নেতা বেনজির আহমেদ টিটু 

     swadhinshomoy 
    08th Jan 2026 6:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌরাঙ্গ বিশ্বাস | বিশেষ প্রতিনিধি
    টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি’র মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনকে উদ্দেশ করে সাংগঠনিক ও রাজনৈতিক দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজির আহমেদ টিটু।
    আপোষহীন দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরামর্শ দেন।
    গত ৭ জানুয়ারি (বুধবার) বিকেলে কালিহাতী অডিটোরিয়াম হলরুমে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমেদ টিটু বলেন,
    “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। তাঁর নেতৃত্ব, সংগ্রাম ও ত্যাগ বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য অনুপ্রেরণার উৎস। দলের মনোনীত প্রার্থীদের জনগণের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
    উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন—
    উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহ, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
    দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। শেষে দেশ, জাতি, গণতন্ত্র ও শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031