• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভালুকায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান: কঠোর অবস্থানে প্রশাসন 

     swadhinshomoy 
    19th Jan 2026 1:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    সজিব আহমেদ
    ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহের ভালুকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। অপরাধীদের দমনে এবং জনজীবনে স্বস্তি ফেরাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সকল নাগরিককে প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকেই ভালুকা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। সার্বিক এই নিরাপত্তা কার্যক্রম এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ।

    ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এক বিশেষ বার্তার মাধ্যমে জানিয়েছেন, বিশেষ করে মাদক নির্মূল, অবৈধ দখলদারিত্ব এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সড়কে যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে যত্রতত্র অটো-রিকশা ও সিএনজি পার্কিং না করার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনা এবং সড়ক বা সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে চলমান অভিযানে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অন্যের জমি দখল, অবৈধভাবে মাটি কাটা এবং প্রভাব খাটিয়ে অনৈতিক কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত থাকতে অপরাধীদের সতর্ক করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।

    যৌথ বাহিনীর এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমুক্ত সমাজ গড়তে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। এ লক্ষ্যে সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং তথ্যের মাধ্যমে প্রশাসনকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031