• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ১২৯ বন্দি 

     swadhinshomoy 
    24th Jan 2026 3:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। এতে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ১২৯ জন বন্দি।

    গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) জেলার আবিদ আহম্মেদ জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

    জেলার আবিদ আহম্মেদ জানান, শুরুতে বন্দিরা ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও জাতীয় পরিচয়পত্র (NID) না থাকা কিংবা দ্রুত জামিনে মুক্তির সম্ভাবনা থাকায় অনেকেই শেষ পর্যন্ত নিবন্ধিত হননি। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ১২৯ জন বন্দি অনলাইনে তাদের আবেদন সম্পন্ন করেছেন।

    তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট আসার পর কারাগারের ভিতরেই ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে। প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত জানাতে বন্দিদের বিশেষ বুকলেট দেওয়া হবে। ভোট দেওয়ার পর ব্যালট পেপারটি সিলগালা করে ডাক বিভাগের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। কোনো নিবন্ধিত বন্দি ভোটের আগে জামিনে মুক্তি পেলেও নিয়ম অনুযায়ী তাকে কারাগারে এসেই ভোট দিয়ে যেতে হবে।

    এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান জানিয়েছেন, বন্দিদের এই সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031