মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী প্রতিনিধি:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৬ জানুয়ারী বরিশালের জনসভা উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত । বৃহস্পতিবার বিকেল ৪ টায় আমতলা রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপি’র সভাপতি মোঃ মজিবুর রহমান, ঝালকাঠী পৌর বিএনপির সাধারন সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন,জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার , সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান, জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মুশফিকুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, জেলা জাসাসের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মোঃ বাদল বিশ্বাস, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লা, নলছিটি উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির হাওলাদার প্রমুখ। প্রস্তুতি সভায় ২০ বছর পরে তারেক রহমানের বরিশালে আগমনকে ঐতিহাসিক উল্লেখ করে উৎসবের নগরীতে পরিনত হবে এই আনন্দ উচ্ছ্বাসের অংশিদার হতে ঝালকাঠী জেলা থেকে পঁচিশ হাজার নেতাকর্মী সমর্থক বরিশালে উপস্থিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় ঝালকাঠি’র নথী পথে একটি বড় লঞ্চ এবং সড়ক পথে শতাধিক বাস এবং অন্যান্য বাহন রাখার প্রস্তাব করা হলে জেলা বিএনপি এ বিষয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।

