কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ ৩ আসন (রায়গঞ্জ ও তাড়াশ) দশ দলিও জোটের দুই উপজেলার বিভিন্ন এলাকায় পথসভায় ইনসাফভিত্তিক, দুর্নীতি মুক্ত, উন্নয়ন শিল দেশ গড়ার অঙ্গীকার করেন দশ জোট প্রার্থী হাফেজ মুফতী আঃ রউফ।
২৩ জানুয়ারী শুক্রবার সকাল ৯ টায় তাড়াশ বাজারে, সকাল ১১ টায় মহিশ লুটি বাজার , বিকেল ৩ টায় রায়গঞ্জ পৌরসভা বাসস্ট্যান্ড চত্বরে
পথসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আলহাজ্ব হোসেন আলী, আমীর রায়গঞ্জ পৌর জামায়াত,
পরিচালনা করেন আ জ ম মনিরুল ইসলাম, সহ সেক্রেটারি পৌর জামায়াত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ ও তাড়াশ আসনের দশ দলিও জোট প্রার্থী হাফেজ মুফতী আঃ রউফ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নাসির উদ্দিন সহঃ সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা, আলী মর্তুজা, আমীর, উপজেলা জামায়াত, শিবিরের কেন্দ্রীয় সহঃ প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এ বি এম আঃ সাত্তার,সাবেক মেয়র, মোশাররফ হোসেন তাড়াশ উপজেলা জামায়াতের আমির খ ম সাকলাইন হোসেন, আকন্দ, উপজেলা সেক্রেটারি, ডাঃ এস এম মনসুর আলী, উপজেলা মজলিসের সভাপতি, মাওঃ আবু সাঈদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ কামরুল ইসলাম, মাওঃ মুফতী আলী আজগর, উপজেলা কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব খোরশেদ আলম, মাওঃ জাকারিয়া হোসাইন, পৌর জামায়াতের সেক্রেটারি, মাওঃ আঃ হক , বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম, ধানগড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ আনোয়ার হোসেন, চান্দাইকোনা ইউনিয়ন সেক্রেটারি মাওঃ সাইদুল ইসলাম, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন সকল ইসলাম দলের একটাই বাক্স হবে। নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন, এবারের নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। সব দেখা শেষ এবার হবে দশ দলিও জোটের বাংলাদেশ।

