• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় উৎসব মুখোর পরিবেশে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন   

     swadhinshomoy 
    24th Jan 2026 5:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নওগাঁয় উৎসব মুখোর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।মাঘ মাসের পঞ্চমী তিথীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এ পূজার আয়োজন করে থাকে। ২৩ জানুয়ারি শুক্রবার পঞ্চমী তিথীতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ পূজা উপলক্ষে জেলার সদরসহ ১১ উপজেলার বিভিন্ন স্থানে এবং স্কুল-কলেজ প্রাঙ্গণে উৎসব মুখোর পরিবেশে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ পূজা উপলক্ষে জেলার মণ্ডপ গুলোতে শিক্ষার্থীসহ সনাতন ধর্মাবলম্বী মানুষরা দেবী সরস্বতীর চরনে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও মণ্ডপ গুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নজরকাড়া উপস্থিতি সনাতনীদের উজ্জীবিত করছে বলে আয়োজকরা জানান। এদিন সন্ধ্যা সারে ৬ টার দিকে এ পূজা উপলক্ষে জেলার মহাদেবপুর আখেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় যুব সমাজ এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল। এসময় অন্যান্যদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, বিএনপি নেতা আক্কাস আলী, ওয়ার্ড  কৃষকদলের সভাপতি বিবেক চন্দ্র মন্ডল, কৃষকদলসহ সাধারণ সম্পাদক আবু সাঈদ,

    সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন,সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু। যুব সমাজের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, গৌতম কুমার মন্ডল, জয় কুমার মন্ডল, অপু কুমার মন্ডল, বিধান কুমার মন্ডল, নন্দন কুমার সাহা, উত্তম কুমার সাহা, লক্ষণ চন্দ্র মন্ডল, তুসিদ কুমার মন্ডল

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031