সিরাজগঞ্জ প্রতিনিধি:
মো : আলি উল্লাহ
সম্মানিত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পরিদর্শনকালে তারা জনসভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বের হওয়ার পথ, যানবাহন চলাচলসহ সামগ্রিক ব্যবস্থাপনা খুঁটিয়ে দেখেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জনসভা যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলামসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, জনসভাটি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।

