• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 

     swadhinshomoy 
    27th Jan 2026 5:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ
    কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
    মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।
    কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড:মো:শওকত হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন যশোর অঞ্চলের পিডি রবিউল ইসলাম, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ মহসীন আলী,
    কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক শস্য মোঃ ওহিদুজ্জামান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন।
    অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষি অফিস চত্বরে ফিরে আসে। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন
    আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বিশ্বাস বলেন, যশোর অঞ্চলের সাতটি জেলায় বাণিজ্যিক কৃষির ব্যাপক প্রসার ঘটেছে। কৃষকরা একই জমিতে একাধিক ফসল চাষ করে উৎপাদন বাড়াচ্ছেন। এই মেলার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ও জ্ঞান কৃষকদের কাছে তুলে ধরা হচ্ছে, যা প্রয়োগ করে তারা আরও লাভবান হতে পারবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031