• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় টয়লেট ট্যাংকিতে অজ্ঞাত নারীর মরদেহ 

     swadhinshomoy 
    27th Jan 2026 5:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধিঃ
    নওগাঁর সদর উপজেলা এক বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে অজ্ঞাত নামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
    ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার বেলা ২টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের পূর্বপাড়ার মনতাসুর রহমানের বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
    স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও হত্যা করে তার মরদেহ গোপন করার উদ্দেশ্যে টয়লেটের ট্যাংকিতে রাখা হয়েছে। বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, গত ২৬ জানুয়ারি সোমবার সকাল আটটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে বলা হয়,তার বাড়ির টয়লেটের ট্যাংকির ভেতরে একটি নারীর মরদেহ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে দেরি হওয়ায় তিনি রাতে নওগাঁ সদর মডেল থানায় বিষয়টি অবহিত করেন। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর মডেল থানার পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ আরও জানায়, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031