• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাটে ৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার 

     swadhinshomoy 
    29th Jan 2026 1:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট প্রতিনিধিঃ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে
    বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি থেকে মোট ৬জন প্রার্থী তাদের
    মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
    এরা হচ্ছেন বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন থেকে
    মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো.
    মমিনুল হক।
    বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র
    প্রত্যাহার করেছেন। তারা হলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রমিজ
    উদ্দিন, খেলাফত মজলিসের প্রার্থী এ্যাডভোকেট বালী নাসের ইকবাল এবং
    বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম।
    বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন
    বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. জুলফিকার হোসেন ও জাতীয় নাগরিক
    পার্টি (এনসিপির) প্রার্থী মোঃ রহমাতুল্লাহ।
    এছাড়া বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসন থেকে কোনো প্রার্থী
    মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন। সব
    মিলিয়ে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ২৩ জন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031