• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় ট্রাক চাপায় চার্জার ভ্যানের যাত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ কৃষক নিহত 

     swadhinshomoy 
    01st Feb 2026 12:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত, নওগাঁ প্রতিনিধিঃ

    নওগাঁর মাহদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় চার্জার ভ্যানের যাত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ কৃষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩১ জানুয়ারি শনিবার  সকাল সারে ৫ টার দিকে উপজেলার

    মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের পাটকাটি মোড় নামক এলাকায়।

    পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ৬ জন কৃষক চার্জার ভ্যানযোগে হলুদ বিক্রির জন্য ওইদিন ভোরে মহাদেবপুর সদরের সপ্তাহিক হাটের উদ্দেশ্যে রওনা দেন। হলুদ বোঝায় চার্জার ভ্যানটি ওই সময় ঘটনা স্থলে পৌছলে বিপরীতমুখী একটি ড্রাম ট্রাক ভ্যানকে চাপা দেয়। এঘটনায় ভ্যানের সকল যাত্রী গুরতর আহত হয়। আহতদের স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন, উপজেলার নূরপুর গ্রামের মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (২৫), মৃত খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০),জটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), মাংড়া উড়াও এর ছেলে সঞ্চু উড়াও (৫০) ও অনীল পাহান বাটুর ছেলে বিপ্লব কুমার (২৫)। নিহতদের পরিচয় নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করাসহ এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728