• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রামপাল সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত 

     swadhinshomoy 
    03rd Mar 2026 12:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট প্রতিনিধিঃ এম এ হান্নান
    বাগেরহাট জেলার রামপাল উপজেলার সদর ইউনিয়নে নাগরিক ফোরামের তৃতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার ( ২মার্চ) সকাল রামপাল সদর ইউ‌নিয়ন প‌রিষ‌দের হলরু‌মে সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌মের তৃতীয় ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত হয়। সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরাম সে‌ক্রেটারী কাজী ফারজানা মু‌ন্নির সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠিত সভায় অ‌তি‌থি ছি‌লেন রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সভাপ‌তি ও বি‌শিষ্ট সমাজকর্মী এম এ সবুর রানা, সাংবা‌দিক মে‌হে‌দি হাসান, ইউ‌পি প্রশাস‌নিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ইউপি সদস্য ‌মো: জিয়াউর রহমান, ম‌নো‌জিত কুমার মুখার্জী উজ্জ্বল মজুমদার, রো‌জিনা বেগম ও দিপ্তী রানী হালদার। পা‌রিবা‌রিক নির্যাত‌ন, নারী নির্যাতন, নারী পুরু‌ষের মা‌ঝে বিরাজমান শ্রম বিভাজন, প‌রিবা‌রে ও সমা‌জে মে‌য়ে শিশু‌দের প্র‌তি বি‌ভিন্ন বৈষম্য ও নির্যাতন, এবং সামা‌জি‌কিকরণ প্র‌ত্রিয়া বিষ‌য়ে ও‌রি‌য়ে‌ন্টেশন প্রদান ক‌রেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন। সভায় আন্তর্জা‌তিক নারী দিবস এবং আন্তর্জা‌তিক বর্ন বৈষম্য দিবস উপ‌জেলা পর্যা‌য়ে উপ‌জেলা প্রশাস‌নের সা‌থে সমন্বয় সা‌পে‌ক্ষে বড় প‌রিষ‌রে পাল‌নের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সামা‌জিক নিরাপত্তা কর্মসসূচীর ১২৫ রক‌মের সেবা সম্প‌র্কে পর্যায়ক্র‌মে জান‌বেন এবং মানুষ‌কে জানা‌নোর বিষ‌য়ে নাগ‌রিক নেতারা দা‌য়িত্ব পালন কর‌বেন ব‌লে আ‌লোচনা করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031