• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জে মহিবুর হত্যার তিন বছর পর মুল আসামি গ্রেফতার 

     swadhinshomoy 
    02nd Mar 2026 3:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    রিপোর্টঃ
    তিন বছর আগে হবিগঞ্জে সংঘটিত আলোচিত মহিবুর রহমান হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই। আসামি ফজল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। হবিগঞ্জ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী ইলিয়াস আলী মাসুক এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ——–

    ডেক্সরিপোর্ট
    হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়ার শিয়ালদাড়িয়া গ্রামের বাসিন্দা মহিবুর রহমান হত্যার ঘটনায় দীর্ঘ তদন্তের পর মূল আসামি মো. ফজল মিয়াকে ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই।

    রোববার দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার মো. হায়াতুন-নবী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৭ ফেব্রুয়ারি তাকে আটক করা হয়।

    মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুন রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মহিবুর। পরদিন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

    তদন্তে জানা গেছে, গ্রাম্য শালিসকে কেন্দ্র করে ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। মরদেহ ডোবায় ফেলে আত্মগোপনে চলে যান আসামি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031