উপজেলা প্রতিনিধি: মোঃ যাকারিয়া আলম
নেত্রকোণা-৪ (মদন-খালিয়াজুড়ি-মোহনগঞ্জ) আসনে ব্যাপক গণসংযোগ করেছেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ও বিএনপির মনোনীত প্রার্থী তাহমিনা জামান শ্রাবনী। দিনের শুরুতে তিনি উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনপদে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ চলাকালে তাহমিনা জামান শ্রাবনী বলেন—
“নেত্রকোণা-৪ আসনের মানুষের ভালোবাসা আমার শক্তি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও সমর্থন পেলে জনগণের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নে কাজ করতে চাই।”
তার সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মী, তরুণ সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এলাকাবাসীর সাথে কথা বলে তিনি তাদের সমস্যা, অভাব-অভিযোগ ও উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা শোনেন।
এলাকাবাসীর মতে, অনেকদিন পর নির্বাচনী মাঠে এমন সরব উপস্থিতি দেখা গেছে। অনেকেই শ্রাবনীকে স্বাগত জানিয়ে নির্বাচনে সমর্থনের আশ্বাস দেন।

