• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জামালপুরের মাদারগঞ্জে খাস জমি থেকে ফসল তোলাকে কেন্দ্র সংঘর্ষ 

     swadhinshomoy 
    03rd Feb 2026 1:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    জামাল পুর জেলা প্রতিনিধি: নাজমুল হাসান

    সোমবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    আহতদের মধ্যে ২১ জনের নাম জানা গেছে। তারা হলেন- বাগলেরগড় এলাকার আবু বক্কর সিদ্দিক (৫০), মমিন (৪৫), মতিবর (৪০), রেজাউল (৩৭), মান্নান (৫০), বিল্লাল (৩৮), সাঈদ (৩৫), আলাউদ্দিন (৪০), সরুজ (৫০) ও আব্দুল গফুর (৬০), আবুল হোসেন (৬০), হইবর (৪৫), জহুরুল ইসলাম (৪০), বেলাল (৪৫), আমিনুর (৫০), ইউসুফ (১৭), শাহীনুর রহমান (৫৫), নজরুল ইসলাম (৪০), জহুরুল ইসলাম (৩৫) সিফাত (১৭) এবং ইউসুফ আলী (২৮)।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বাগলেরগড় এলাকার মামরুল আলী ও বিলেত আলীর মধ্যে একটি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমির ফসল তোলাকে কেন্দ্র করে সোমবার দুপুরে বিরোধ চরম আকার ধারণ করে। একপর্যায়ে উভয় পক্ষের প্রায় শতাধিক মানুষ দা, লাঠি, ফালা, ইটের টুকরোসহ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টা ব্যাপী ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

    সংঘর্ষে গুরুতর আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

    মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। উভয়পক্ষকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে; বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728