• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডাঃ পাভেল ইসলামের গেজেটভুক্তির দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর 

     swadhinshomoy 
    04th Feb 2026 4:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি:
    আল মিরাজ

    ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত রংপুর মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী ডাঃ মোঃ পাভেল ইসলামকে অজ্ঞাত কারণে গেজেট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার তুহিন বাজার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, ডাঃ পাভেল ইসলাম সকল পরীক্ষাগত ও প্রশাসনিক ধাপ সফলভাবে সম্পন্ন করে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। অথচ গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে কোনো যৌক্তিক কারণ উল্লেখ না করেই তার নাম গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক, অনাকাঙ্ক্ষিত ও অন্যায়।

    বক্তারা অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনা করে ডাঃ পাভেল ইসলামের নাম গেজেটভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, একজন যোগ্য ও মেধাবী চিকিৎসককে বঞ্চিত করা হলে দেশের স্বাস্থ্যখাত সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।

    প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ডাঃ মোঃ পাভেল ইসলাম (Md. Pavel Islam Kajol) নীলফামারী জেলার ডিমলা উপজেলার তুহিন বাজার এলাকার কৃতী সন্তান। শিক্ষা জীবনের শুরু থেকেই তিনি অসাধারণ মেধার স্বাক্ষর রেখে আসছেন। তিনি দক্ষিণ কাকড়া ডাঙা-পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন। পরবর্তীতে দক্ষিণ কাকড়া সাইফুন সাইড মাধ্যমিক বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উপজেলায় প্রথম স্থান এবং অষ্টম শ্রেণিতে জেএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাসসহ উপজেলায় প্রথম স্থান অর্জন করে ট্যালেন্টপুল বৃত্তি পান।

    তিনি ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাসসহ দিনাজপুর শিক্ষা বোর্ডের মেধাতালিকায় স্থান অর্জন করে বৃত্তি লাভ করেন। পরবর্তীতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়ন শুরু করেন। পরে অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবায় আত্মনিয়োগের লক্ষ্য নিয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেন।

    বক্তারা আরও বলেন, ডাঃ পাভেল ইসলাম একজন মানবিক, পরোপকারী ও সৎ চিকিৎসক হিসেবে এলাকায় নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই, তিনি কোনো রাষ্ট্রবিরোধী বা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত নন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

    কর্মসূচি শেষে ডাঃ পাভেল ইসলামের গেজেটভুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। পরে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অংশগ্রহণকারীরা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    উল্লেখ্য, এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধির হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

    ডিমলা উপজেলার সর্বস্তরের জনগণের জোর দাবি—বিষয়টি মানবিক ও ন্যায়সংগত দৃষ্টিকোণ থেকে দ্রুত পুনর্বিবেচনা করে ডাঃ মোঃ পাভেল ইসলামকে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের গেজেটে অন্তর্ভুক্ত করা হোক।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728