• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • এরুলিয়ার বানদীঘি বাজারে ৭নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    05th Feb 2026 1:09 pm  |  অনলাইন সংস্করণ Print

    এস এম সালমান হৃদয়, বগুড়া
    বগুড়া সদর উপজেলার ৪নং এরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বানদীঘি বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা ফয়জুল ইসলাম বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরুলিয়া ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন।
    উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন এরুলিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম। তিনি বলেন, বিএনপি জনগণের দল—এই দল কখনো স্বৈরাচারী শাসন কায়েম করেনি। জনগণকে ভালোবাসার কারণেই দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বগুড়ার পুত্রবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান—এই নেতৃত্ব বগুড়ার সার্বিক উন্নয়নের প্রতীক।
    তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসন থেকে বিপুল ভোটে তারেক রহমানকে নির্বাচিত করে দীর্ঘ ১৭ বছরের বৈষম্যের প্রতিশোধ জনগণ ভোটের মাধ্যমেই নেবে। বিএনপি কখনো খুন-গুমের রাজনীতি করে না; তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনায় বিশ্বাসী। তিনি জামায়াতে ইসলামের স্বাধীনতাবিরোধী ভূমিকার সমালোচনা করে বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অস্বীকার করার মাধ্যমে তারা আবারও তাদের অতীত চরিত্রের প্রমাণ দিয়েছে।
    আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সকল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-পল্লী বিষয়ক সম্পাদক, বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, এরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। আরও বক্তব্য দেন বগুড়া জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মুফতি আব্দুল ওয়াহেদ, এরুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিরু সেখ, সাধারণ সম্পাদক আজিজুল হক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, এরুলিয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আবু কাইয়ুম, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক রাশেদ হোসেন, প্রচার সম্পাদক মনজুর রহমান নয়ন, বিএনপি নেতা অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ, এরুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিরাজুল ইসলাম, সদস্য সচিব সজিব মন্ডল, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাইনুল ইসলাম, এরুলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
    উঠান বৈঠক শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728