হবিগঞ্জ থেকে
ষ্টাফরির্পোটারঃ
ইলিয়াস আলী মাসুক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ বর্ডার গার্ড ৫৫ বিজিবির চোরাচালান প্রতিরোধ এবং দেশের সীমান্ত সুরক্ষিত রাখার কার্যক্রম সম্পর্কে অদ্য ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দগন উপস্থিত ছিলেন । বিজিবির এ কর্মকর্তা সাংবাদিকদের
জানান দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি আসন্ন ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোর ভাবে অনুসরণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিজিবি।
লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম, তিনি বলেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক হিসেবে হবিগঞ্জ জেলার জন্য নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের গৃহীত কার্যক্রম আপনাদেরকে অবহিত করছি যে,
আমাদের সীমান্তে ১৬টি বিওপির মাধ্যমে ১০৩ কিঃমিঃ সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি আসন্ন নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনের ৯টি উপজেলায় ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের মাধ্যমে, এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বিজিবি সদস্যরা ইতিমধ্যে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় পৃথক পৃথক ভাবে বেইজ ক্যাম্প স্থাপন করে অবস্থান গ্রহন করেছে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বিজিবির পক্ষ থেকে ড্রোন ও বডি অর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
হবিগঞ্জ জেলার ০৯টি উপজেলার মোট ৬৪৭ টি ভোট কেন্দ্রে ভোটাররা যেন নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সেই সাথে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা এড়ানো ও ত্বরিত কার্যক্রম গ্রহণের জন্য জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা যৌথভাবে কাজ করছি। ধারাবাহিকভাবে সকল ভোট কেন্দ্র পরিদর্শন ও মহড়া চলমান রয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন আপনারা জানেন, বিজিবির মূল দায়িত্ব যেহেতু দেশের সীমান্ত রক্ষা করা এবং সীমান্ত এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর চাইতে প্রথম পর্যায়ে বিজিবির ভূমিকা বেশী। সেই বিবেচনায় হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট দুটি উপজেলা ভারত সীমান্তবর্তী এবং এ দুই উপজেলার বিশাল সীমান্ত অঞ্চলে অনেক ভোট কেন্দ্র আছে। এসব ভোট কেন্দ্রে সীমান্তবাসী ভোটাররা যেন নিরাপদ শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্য সামনে রেখে আমরা সীমান্ত এলাকাগুলোতে নজরদারী বৃদ্ধি করে কঠোর পদক্ষেপ গ্রহন করেছি।
আসন্ন জাতীয় নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা আমাদের সকলের অন্যতম দায়িত্ব। হবিগঞ্জ ব্যাটালিয়ন সদর ও সীমান্তে ১৬ টি বিওপি হতে বিশেষ ও নিয়মিত অভিযান পরিচালনা করে গত ০১ নভেম্বর ২০২৫ হতে ০২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ০৭ জন আসামীসহ মোট ২৬,৯১,৮৭,৮২০/- টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছি। হবিগঞ্জ জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি চোরাচালান মুক্ত রাখতে আমাদের দিবারাত্রি অবিরাম নজরদারী অব্যাহত থাকবে। আমরা আমাদের অর্পিত দায়িত্ব পালনে অবিচল আছি ও থাকবো, ইনশাআল্লাহ।

