• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার 

     swadhinshomoy 
    01st Mar 2026 2:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা​ প্রতিবেদক​ | ১ মার্চ, ২০২৬
    ​রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং ১ কেজি ১৭০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া।
    ​র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে র‍্যাব-৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন তালধারী এলাকায় অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০:৩০ মিনিটে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
    ​বস্তাটি তল্লাশি করে ভেতরে পৃথক দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় বিস্ফোরক সদৃশ দ্রব্য গান পাউডার ও ধারালো কাঁচের গুঁড়া পাওয়া যায়। র‍্যাব জানায়, উদ্ধারকৃত এই সরঞ্জামগুলো মূলত ককটেল বা হাতবোমা তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।
    ​
    উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক আলামতগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।
    ​র‍্যাব-৫ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031