• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাপাহার থানা পুলিশের অভিযানে স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইকারী গ্রেফতার 

     swadhinshomoy 
    02nd Mar 2026 12:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল আজিজ
    সাপাহার থানায় গত ২৮/০২/২০২৬ সকাল ৯.০০ ঘটিকায় সাপাহার ইউনিয়নের চৌধুরী চান মোহাম্মদ মহিলা কলেজ রোডে আড়ত সংলগ্ন রাস্তায় দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর গতিরোধ করে স্থানীয় কয়েকজন বখাটে ছিনতাইকারী । এ অবস্থায় বখাটে ছিনতাইকারী মেয়েটিকে চাকু এবং লাঠি দিয়ে ভয় দেখায় এবং মেয়েটির আনুমানিক তিন আনা ওজনের কানের দুল ছিনতাই করে নেয়। পরবর্তীতে লোকজন উপস্থিত হলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

    এই অভিযোগ পাওয়া মাত্র নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং সাপাহার থানার অফিসার ইনচার্জকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন । সেই সাথে সাপাহার থানার একটি টিম বিভিন্ন স্থানে আসামিদের ধরতে অভিযান শুরু করে।

    স্থানীয় লোকজনের সহায়তায় এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ আসামিদের সনাক্ত করে। সাপাহার থানা পুলিশের একটি দল আজকে বিকেলে স্থানীয় জনগণের সহায়তায় প্রধান আসামি মো মিজানুর ইসলাম কে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধৃত ছিনতাইকারীর দেখানো স্থান থেকে ছিনতাই কৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। এ বিষয়ে সাপাহার থানায় একটি ছিনতাই মামলার রুজু করা হয়েছে। অন্যান্য ছিনতাইকারীদের ধরার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

    নওগাঁ জেলা পুলিশ কোনো ধরনের অপরাধ প্রতিরো এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031