• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শাল্লায় চুরি হওয়া গাড়ি উদ্ধার ও চোরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

     swadhinshomoy 
    02nd Mar 2026 1:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

    সুনামগঞ্জের শাল্লায় মোটরসাইকেল সমিতির সদস্যের চুরি হওয়া গাড়ি উদ্ধার ও চিহ্নিত চোর ফয়সলকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (০১ মার্চ) বেলা ১২ টায় সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    শাল্লা উপজেলা মোটরসাইকেল সমিতির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য অনজিত দাশের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন শাল্লা উপজেলা মোটরসাইকেল সমিতির সেক্রেটারি শাহীন আলম।

    আরো বক্তব্য রাখেন, শাল্লা মোটরসাইকেল সমিতির উপদেষ্টা সেকুল আহমদ, সংগ্রাম দাশ, ও সদস্য সাগর দাশ। দিরাই মোটরসাইকেল সমিতির সেক্রেটারি বাদল দাস। শ্যামারচর মোটরসাইকেল সমিতির সহ সভাপতি মাসুম মিয়া। আনন্দপুর মোটরসাইকেল সমিতির সভাপতি রিংকু দাশ ও সদস্য পান্ডব রায়। আটপাড়া মোটরসাইকেল সমিতির সেক্রেটারি হোসাইন আহমদ।

    আরো বক্তব্য রাখেন, মিলনবাজার, মামুদনগর, প্রতাপপুর, শাশখাই মোটরসাইকেল সমিতির সদস্যবৃন্দ। এবং চুরি হওয়া মোটরসাইকেল এর মালিক ও শাল্লা মোটরসাইকেল সমিতির সদস্য লিজন দাশ এবং কৃষ্ণপুর সরকারি কলেজের প্রভাষক প্রীতেশ দাশ।

    বক্তরা বলেন, আমাদের সহকর্মীর গাড়ি বিগত দুইমাস আগে চুরি হয়েছিল। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত আবেদন করেও কোনো সন্তোষজনক উত্তর পাইনি। চুরি হওয়া গাড়ি মন্নানপুরের ফয়সল গাড়ি ফেরত দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নিয়েছিল লিজনের কাছ থেকে। এই খবর পেয়ে আমরা ফয়সলকে চোর চিহ্নিত করে থানায় যাই এবং থানার পক্ষ থেকে ফয়সলকে আটকও করা হয়েছিল। পরে ফয়সল দুই দিনের মধ্যে গাড়ি উদ্ধার করে দিবে বলে থানা থেকে বের হয়ে আসে। কিন্তু আজ ২০ দিন পার হলেও গাড়ি উদ্ধার করা হয়নি এমনকি প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়নি। আমরা উপজেলা ও আইনশৃংখলা বাহিনীর যেকোন প্রয়োজনে আমাদেরকে ডাকলে তাদের পাশে থাকি কিন্তু তারা আমাদের সহকর্মীর গাড়ি উদ্ধারে কোনো সহযোগিতা করছে না। তাই আজকে আমরা বিচার না পেয়ে বিভিন্ন জায়গার মোটরসাইকেল সমিতি ঐক্যবদ্ধ ভাবে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছি। আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের সহকর্মীর গাড়ি উদ্ধারে সহযোগিতা করুন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031