swadhinshomoy
07th Mar 2026 1:27 pm | অনলাইন সংস্করণ Print
ঝালকাঠি আইনজীবী সমিতি-এর নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন সময় এর ঝালকাঠি জেলা প্রতিনিধি ও ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে যুগ্ম সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে তাঁর বিজয়ের সংবাদে আইনজীবীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী আইনজীবী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানান।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মুবিন আইনজীবী সমিতির সার্বিক উন্নয়ন, পেশাগত মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সমিতির বিজ্ঞ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করায় নির্বাচন পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

