• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন 

     swadhinshomoy 
    07th Mar 2026 12:51 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো: ইমতিয়াজ রহমান তারেক, ববি প্রতিনিধি

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সুবিধাজনক করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে বিইউ রেডিও। বিইউ রেডিওর উদ্যোগে এবং ফ্রেশ অনন্যার সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেয়েদের কমন রুম ও দুইটি আবাসিক হলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।

    এই ভেন্ডিং মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউ রেডিওর এডভাইসর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল, বিইউ রেডিওর প্রধান উপদেষ্টা ড. মোঃ খোরশেদ আলম, এডভাইসর মোনামী মেহনাজ এবং বিইউ রেডিওর এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ।

    এই উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার্থীরা এখন সহজেই সুলভ মূল্যে বিকাশ পেমেন্টের মাধ্যমে স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবেন, যা তাদের দৈনন্দিন ক্যাম্পাস জীবনে স্বাস্থ্যবিধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উদ্যোক্তারা জানান, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জরুরি প্রয়োজনে দ্রুত স্যানিটারি প্যাড পাওয়ার সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের আরও কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।

    এই উদ্যোগকে শিক্ষার্থীরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী-বান্ধব পরিবেশ তৈরিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031