মোঃ নাজিম উদ্দিন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে আনোয়ার হোসেন বেপারী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আলী বেপারী। তিনি আলহাজ্ব ধনাই বেপারীর সাহেবের দৌহিত্র। তিনি তার দাদা ও পিতার আদর্শে বেড়াইদেরচালা গ্রামে শৈশব থেকে বড় হয়েছেন। ছাত্র জীবন থেকে লেখা পড়ার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সরজমিনে গিয়ে জানা যায়, আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, বেড়াইদেরচালায় লেখাপড়া করার সময় তিনি জাতীয়তাবাদী ছাত্রদল এ রাজনীতিতে যাত্রা শুরু করেন। তিনি ১৯৯৬ সালে তৎকালীন শ্রীপুর ইউনিয়নে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ওয়ার্ড যুব দলের সভাপতি নির্বাচিত হন এবং সততা ও সফলতার সহিত দায়িত্ব পালন করেন। অতঃপর তিনি রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার কারণে শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়কের দায়িত্ব পান এবং যুবদলকে সু সংগঠিত করায় মনোনীবেশ করেন। দলীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের১৭ বছরে বিএনপি’র সকল কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন। এ সময় তিনি হামলা, মামলা জেল জুলুমের শিকার হন। তিনি আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য রাজপথে থেকে আন্দোলন করেন। জুলাই আগষ্ট ফ্যাসিবাদ বিরুধী আন্দোলন ও আমার না বলা কথা অভ্যুত্থানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পদক পান। রাজনৈতিক ত্যাগ ও দলের প্রতি কর্তব্য, এবং নিষ্ঠার স্বীকৃতি স্বরুপ তাকে গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া ও তিনি শ্রীপুর পৌর বিএনপির ১ নং যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আন্দোলন সংগ্রামে বিপদগ্রস্ত নেতাকর্মীদের বিপদে তিনি পাশে দাঁড়িয়েন।পৌর এলাকার বিভিন্ন নেতা কর্মীরা জানান, বিএনপিকে সুসংগঠিত করতে তিনি দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি মহোদয় কে বিজয়ী করতে সার্বক্ষণিক মাঠে থেকে কর্মীদের দিকনির্দেশনা সহ নিজেও সক্রিয় ভূমিকা পালন করেন বলে জানা যায়।এলাকার সুধী ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, আনোয়ার হোসেন বেপারী একজন ভদ্র, নম্র ও মানবিক মানুষ হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত রয়েছেন। পৌর এলাকার বিভিন্ন মানুষের সমস্যার সমাধানকল্পে অনেকেই তাকে শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে আনোয়ার বেপারীর সাথে কথা বললে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন রাজনীতি করে জেল-জলুম ও নির্যাতিত হয়েছি শ্রীপুর পৌর এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। পৌরবাসী আমাকে তাদের সেবা করার সুযোগ দিতে চাইলে আমি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। যদি মহান আল্লাহ পাক কবুল করেন তাহলে সবাইকে সাথে নিয়ে পৌরবাসীর উন্নয়নে কাজ করতে চাই।

