• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল 

     swadhinshomoy 
    07th Mar 2026 1:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঝালকাঠী জেলা প্রতিনিধি: ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট শাহাদাত হোসেন সভাপতি এবং অ্যাডভোকেট সোহেল আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১১ টি পদে ৩ টি প্যানেল থেকে মোট ২৪ জন প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহণ করে।
    বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ১০ টা থেকে বেলা ২ টা পযন্ত ভোটগ্রহণ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
    ঘোষিত ফলাফল অনুযায়ী কার্য নির্বাহী পরিষদের নির্বাচিত বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও অ্যাডভোকেট গোলাম সরওয়ার লিটন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আরিফুর রহমান, এবং ভিজিল্যান্স সম্পাদক পদে অ্যাডভোকেট মোফাজ্জেল হোসেন জয়লাভ করেছেন।

    এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট ফিরোজ হোসাইন, ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট আমির হোসেন মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আককাস সিকদার ও অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভুঁইয়া বাদশা নির্বাচিত হয়েছেন।
    নির্বাচন উপলক্ষে জেলা আইনজীবী সমিতিতে চত্বরেব ভোটার এবং সমর্থকদের পদচারনায় দিনভর উৎসবের আমেজ বিরাজ করে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন এবং এ্যাড. মোঃ নুর হোসেন ফলাফল ঘোষণার পর নির্বাচন পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031