• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুর্ঘটনায় পা হারালেন ৭৫ বছরের এক বৃদ্ধ 

     swadhinshomoy 
    07th Mar 2026 1:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

    মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফুলচান (৭৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে তার ডান পা হারিয়েছেন।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম সীমান্তবর্তী জিয়নপুর ইউনিয়নের জৈন্তা বাজার এলাকার জৈন্তা স্টিল ব্রিজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত ফুলচানের বাড়ি দৌলতপুর উপজেলার আমতলী গ্রামে।

    প্রত্যক্ষদর্শী জৈন্তা বাজারের ব্যবসায়ী আবু তাহের জানান, ঘিওর হাট থেকে বাড়ি ফেরার পথে ফুলচান একটি ব্যাটারি চালিত অটোরিকশার সামনের সিটে বসে ছিলেন। এসময় জৈন্তা স্টিল ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশা সজোরে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এতে ফুলচানের ডান পা ঘটনাস্থলেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

    স্থানীয়রা দ্রুত আহত ফুলচান ও তার বিচ্ছিন্ন পা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠান।

    ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহতের স্বজন ও এলাকাবাসীর ভিড় জমে। গুরুতর আহত ফুলচানের প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার জন্য রক্তের প্রয়োজন রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031