নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাজুর ইউনিয়ন যুবদলের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ১০ মার্চ মঙ্গলবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। যুবদল নেতা মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে উপজেলার কুঞ্জবন বন্দর কারিগরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার নান্নু। প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মোজাফফর রহমান।এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান টিক্কা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান ইথার, উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ সেকেন্দার আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ প্রমুখ। এ ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন, উপজেলা ও খাজুর ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

