হবিগজ্ঞ থেকে
ষ্টাফরির্পোটারঃ
ইলিয়াস আলী মাসুক।
হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে অভিনব কায়দায় ট্রাক ভর্তি বালুর নিচে লুকানো ১ কোটি ৫৫ লক্ষ টাকার ভারতীয় জিরা এবং বিভিন্ন প্রকার চশমা আটক।
সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র এক সক্রিয় সফল অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি বড় ধরনের সাফল্য অর্জন করেছে । আজ মঙ্গলবার ১০ মার্চ ভোরে এক বিশেষ অভিযানে অভিনব কায়দায় ভারত থেকে অবৈধভাবে পাচার কালে প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং বিভিন্ন প্রকার চশমা আটক করেছে।
বিজিবি সূত্র জানায়, তাদের নিয়মিত অভিযানের অংশহিসেবে আজও গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন নোয়াহাটি নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটি থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ জিরা এবং বিভিন্ন প্রকার চশমা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়েআসা এই সমস্ত অবৈধ জিরা এবং চশমাগুলো তাৎক্ষণিক ভাবে আটক করতে সক্ষম হয়।
আটক কৃত মালামালের মূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লক্ষ টাকা। অবৈধভাবে আনা এই পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা ব্যাক্ত করে ৫৫ বিজিবি’র ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানানন, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলতে হবে বলে জানিয়েছেন বডারগার্ড (৫৫ বিজিবি)-র হবিগজ্ঞ কর্তৃপক্ষ।

